![]() |
| দলশিংপাড়া ফুটবল গ্রাউন্ড |
সুপার ডিভিশন ফুটবল লিগ আলিপুরদুয়ার!!
আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন লীগে এবার অংশগ্রহণ করতে চলেছে জেলার দুটি গ্ৰুপে আটটি দল। গ্ৰুপ 'B'-তে যথাক্রমে দলসিংপাড়া ফুটবল একাডেমি, ইজরায়েল গুরুং ফুটবল একাডেমি ও জুবিলি ক্লাব বীরপাড়া। গ্রুপ 'A'-তে টাউন ক্লাব আলিপুরদুয়ার, জংশন যুব সংঘ, বিবেকানন্দ ক্লাব ফুটবল একাডেমি, মর্নিং বয়েজ ফুটবল একাডেমি, গ্রীন বেঙ্গল ফুটবল একাডেমি।
![]() |
| সূর্যনগর মাঠ |
প্রাপ্ত খবর অনুযায়ী জেলার তিনটি মাঠে খেলা গুলি অনুষ্ঠিত হবে গ্রুপ 'A'-এর ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে সূর্যনগর মাঠ আলিপুরদুয়ারে। গ্রুপ 'B'-এর ম্যাচ গুলি হবে জুবিলি ক্লাব মাঠ বীরপাড়া ও দলসিংপাড়া ফুটবল গ্রাউন্ডে। আগামী ২২শে জুন গ্রুপ 'A'-এর ম্যাচগুলির উদ্বোধন হতে চলেছে সূর্যনগর মাঠে, উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে গ্ৰিন বেঙ্গল ফুটবল একাডেমি ও মর্নিং বয়েজ ফুটবল একাডেমি। গ্রুপ 'B'-এর ম্যাচ গুলি শুরু হতে চলেছে আগামী ২৫শে জুন বীরপাড়া জুবিলি ক্লাবের মাঠে।।
![]() |
| জুবিলি ক্লাব মাঠ বীরপাড়া |
#AFN #APDfootball



0 comments:
Post a Comment